ব্রিগেডে উপস্থিত তারকারা যা বললেন - The News Lion

ব্রিগেডে উপস্থিত তারকারা যা বললেন

 


দি নিউজ লায়নঃ      আজ মোদির ব্রিগেড। আর এই ব্রিগেডে আজ উপস্থিত হয়েছেন অনেক তারকারাই।  কারুর মতে নরেন্দ্রমোদী হিরো, কারুর মতে আইডল। এদিন ব্রিগেডে সব থেকে বেশি নজর কেড়েছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বেলা ১২টায় সাদা ধূতি পাঞ্জাবী পরে মঞ্চে হাজির হয়েছিলেন। এই প্রথম নয়, এদের মধ্যে কেউ কেউ আগেও উপস্থিত হয়েছিলেন। দিদির ডাকে সাড়া দিয়ে, দিদির সন্মান রাখতেই উপস্থিত হওয়া, এদিন সকালে এমনটাই দাবী করেন পায়েল। 


তবে তিনি তখন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, এমনটাই জানিয়েছেন পায়েল সরকার। এদিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে শ্রাবন্তী লেখেন- অনেক নেতাদের দল ছাড়তে বাধ্য করছে, কারণ একটাই পিপি-ভাইপো রাজনীতি। 


এদিন রূপাঞ্জনা মিত্র বলেন, টলিউড তৃণমূল আসার চার বছরের মধ্যেই ভাঙন দেখেছে। সৃষ্টি করা হত চাপ, পিছিয়ে পড়ছিল শিল্পীরা, তার পরিবর্তনই এবার চান তাঁরা। সেই সূত্র ধরেই বিজেপি-তে যোগদান। ভোটের মুখে এসেও একাধিক তারকা নাম লিখিয়েছে এই দলে। 

পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত থাকছেন, যশ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।          

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.